,

আমরা দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ চাই : জেলা প্রশাসক

news-image

“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দুর্নীতিবিরোধী মানববন্ধন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি থেকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। প্রধান অতিথি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আমরা দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ চাই। এজন্যদুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ আসাদুজ্জামান, দুদক এর সহকারী পরিচালক নুরুল হুদা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্নীতি প্রতিরোধ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলাশাখার সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডেভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও দুপ্রকের সহসভাপতি আজিজুল হক,সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা শামীম আরা সুলতানা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।পরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কার্যালয় চত্বরসহ কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাসহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সততা সংঘের সদস্য , ছাত্র-ছাত্রী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের