,

৮৮ লাখ টাকায় জ্যামাইকায় সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলামের তৃতীয় রাউন্ডে সাকিব আল হাসানের নাম ডাকা হয়। তবে সাকিব আল হাসানকে ছাড়েনি জ্যামাইকা তালাওয়াস।
তারা ১ লাখ ১০ হাজার ডলারে রেখে দিয়েছে ক্রিকেটের তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডারকে। বাংলাদেশ টাকায় এবার সাকিব আল হাসান পাবেন ৮৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

সাকিব ২০১৩ ও ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিলেন। ২০১৩ সালে ৮ ম্যাচের ৬টিতে ব্যাট হাতে করেছিলেন ২২ রান। আর বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। সেবার তার সেরা সাফল্য ছিল ৬ রানের বিনিময়ে ৬ উইকেট।

এরপর ২০১৬ সালে সাকিব জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন। এবার জ্যামাইকার সবগুলো ম্যাচেই ছিলেন সাকিব। ১৩ ম্যাচের ১০টিতে ব্যাট হাতে মাঠে নেমে ১৬০ রান করেন। সর্বোচ্চ ছিল অপরাজিত ৫৪ রান। এ ছাড়া ৩০ উর্ধ্ব রানেরও একটি ইনিংস খেলেছিলেন। আর বল হাতে নিয়েছিলেন ১২ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট।

২০১৬ সালে অবশ্য দলকে শিরোপা জিতিয়েছিলেন সাকিবরা। যা ছিল জ্যামাইকা তালাওয়াসের দ্বিতীয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের