,

৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী

news-image

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়ে বাংলাদেশি ৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌ-বাহিনী।
বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের বাংলাদেশ-মিয়ানমার জলসীমার দক্ষিণ মৌলভীর শিল পয়েন্টে এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন আব্দুর রশিদ মাঝি (৩৮), সৈয়দ করিম (৪২), নূর হাসান (২৭), মোহাম্মদ উল্লাহ (৫৫), জামাল হোসেন (৪০), দিল মোহাম্মদ (৩৬), সাদেক (৩৫) ও জাকের (৫৫)। এরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পালিয়ে আসা জেলেদের বরাত দিয়ে ডুবিয়ে দেওয়া ট্রলারের মালিক আবু হোসেন বলেন, ‘সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌ-বাহিনীর সদস্যরা এসে ধাওয়া করে। এ সময় কয়েকটি ট্রলারের জেলেরা পালিয়ে আসলেও আমার ট্রলারটি ধাক্কা দিয়ে তারা ডুবিয়ে দেয়। এ সময় ট্রলারে থাকা আট জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী।’

টেকনাফ বিজিবি-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমায় গিয়ে মাছ শিকারের কারণে জেলেদের ধরে নিয়ে গেছে সেদেশের নৌবাহিনী। সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা আট জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তারা জেলেদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের