,

ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রকাশের দাবি ফখরুলের

news-image

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সামরিক চুক্তি জনগণের কাছে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁওয়ে হরিপুর আদর্শ মহিলা কলেজ মাঠে শুক্রবার উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘পত্র-পত্রিকায় দেখেছি, বাংলাদেশের সঙ্গে ভারতের নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। দেশের সঙ্গে দেশের চুক্তি হতেই পারে। কিন্তু সেটা জনগণ জানবে না, সেটা হতে পারে না। এটা প্রজাতন্ত্র। দেশের সবার জানার অধিকার রয়েছে যে সরকার কী করছে? কী চুক্তি হচ্ছে?- তা প্রকাশ করা ম্যান্ডেটরি।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। শুধু তাই নয়, আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবার বোধহয় ভারতের সঙ্গে পানি সমস্যার কিছুটা সুরাহা হবে। কিন্তু এখন পর্যন্ত এক ফোঁটা পানিও তিস্তা নদী পায়নি।’

মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করে ফেলেছে। বিদেশের কাছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। জঙ্গিবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। ইতিহাস দেখেন যতগুলো জঙ্গিবাদের ঘটনা, সবগুলো আওয়ামী লীগের আমলে।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, হরিপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে