,

কলকাতায় মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে সোহানা সাবা

news-image

‘হরনাথ চক্রবর্তী বিখ্যাত একজন নির্মাতা। তার সঙ্গে কাজ করা মানে স্বপ্নটাকে ছোঁয়ার মতোই। সে সঙ্গে ছবিটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকেন্দ্রিক একটি সত্য ঘটনা অবলম্বনে। আমি খুব খুশি। আশা করছি এটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে’— কথাগুলো বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সোহানা সাবা। টলিউডে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর এভাবেই অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে সাবা জানান, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটা কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘এপার ওপার’ নামের ছবিটি। এর প্রধান নারী চরিত্রে পাওয়া যাবে সোহানা সাবাকে। তার বিপরীতে বড়পর্দায় অভিষেক হচ্ছে কলকাতার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টপাধ্যায়ের।

সাবা আরও জানান, আগামী সপ্তাহ থেকে ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। এটি একটি সামাজিক-রাজনৈতিক ও মানবিক গল্পের সিনেমা।

‘এপার ওপার’ হচ্ছে কলকাতায় সাবার দ্বিতীয় মিশন। অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ ছবির মাধ্যমে টলিউডে পা  রেখেছিলেন সাবা। ছবিটি গেলো বছর মুক্তি পায়।

সাবা বলেন, “এ বছর আমি টলিউডের আরও কয়েকটি ছবির সঙ্গে যুক্ত হচ্ছি। চূড়ান্ত হলেই জানাবো। তবে তার আগে ‘এপার ওপার’-এর কাজে মন দিতে চাই।’’

‘এপার ওপার’ ছবিটির সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। এটি তৈরি হচ্ছে এএনএম গ্লোবাল ফিল্মসের ব্যানারে। সঙ্গে আছে বাংলাদেশের ব্রিজ লিমিটেড।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে