,

সিলেটে ট্রাকচাপায় ৪ অটোযাত্রী নিহত

news-image

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ট্রাকচাপায় চার অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কে উপজেলার আলীনগরে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজন মারা যান বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কানাইঘাট উপজেলার সাব্বির ও দুলাল।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সিলেটমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

এ ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। প্রায় আধঘণ্টা পর পুলিশ গিয়ে জনতাকে সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের