,

সেন্টমার্টিনে কয়েকশ পর্যটক আটকা

news-image

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া অন্তত ‘পাঁচশ’ পর্যটক আটকা পড়েছেন।

শুক্রবার বিকালে সেন্টমার্টিনের চেয়ারম্যান নুর আহমদ এ কথা জানান।

তিনি বলেন, “বৃহস্পতিবার বিকালে বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেতের পর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনো জাহাজ চলাচল করেনি। এ কারণে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।”

তবে শতাধিক পর্যটক শুক্রবার বিচ্ছিন্নভাবে স্পিডবোট ও স্থানীয় জেলেদের মাছ ধরার ট্রলারযোগে টেকনাফ ফিরেছেন বলে দাবি করেন তিনি।

নুর আহমদ আরও বলেন, আটকা পড়া পর্যটকরা দ্বীপের বিভিন্ন হোটেল-মোটেলে নিরাপদে অবস্থান করছেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বৈরী আবহাওয়ার কারণে সগর উত্তাল রয়েছে। এ কারণে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের