,

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২২

news-image

নেপালে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন। বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস পশ্চিমাঞ্চলীয় জাযারকোট জেলার একটি হাইওয়ে থেকে ২শ মিটার নিচে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রধান জেলা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাওদেল জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়েছেন। বাকি নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে। বাসটি কলঙ্গ থেকে খারার উদ্দেশে রওনা দিয়েছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জন আরোহী ছিল।

জেলা পুলিশের প্রধান ভবেশ রিমাল জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আহত বেশ কয়েকজনকে কাঠমুন্ডু এবং নেপালগঞ্জে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। প্রতি বছরই নেপালে সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় এ পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা