,

‘আগুন’-এ ঘি ঢেলেছেন আসিফ-আফ্রি (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। অনেকদিন থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। তার গাওয়া অধিকাংশ গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তিনি ‘আগুন’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন।

গত ২৫ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পায় আসিফ আকবরের এ গানের অডিও। এরপর গতকাল ৯ মার্চ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। গানটির গায়কিতেই যেন জাদু রয়েছে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত নাসির। ‘আগুন’ গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। এ গানটিতে মডেল হয়েছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ ও মডেল আফ্রি। গায়ক আসিফের কণ্ঠে এ দুজনের পারফরম্যান্স গানটিতে নতুন মাত্রা যোগ করেছে। বলা চলে আফিসের ‘আগুন’-এ ঘি ঢেলেছেন তারা।

এ বিষয়ে আসিফ আকবর বলেন, ‘আমার বেশিরভাগ গান অডিওতেই শ্রোতা প্রিয়তা পেয়েছে। ভিডিও তেমন একটা করিনি। ইদানীং গান শোনার পাশাপাশি দেখারও আগ্রহ জন্মে। অনেকেই অনেক রকম করে ভিডিও নির্মাণ করছে। সেদিক থেকে এই কাজটির পরিকল্পনা ও আয়োজন বেশ ভালো ছিল।’

https://youtu.be/tyH9aHDn8RU

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা