,

ইসরায়েলের পার্লামেন্টে মাইকে আজান নিষিদ্ধের আইন পাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মসজিদগুলোতে মাইকে আজান সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারির একটি বিতর্কিত বিলের প্রথম পর্যায়ের অনুমাদন দিয়েছে। এই অনুমোদনের ফলে প্রাথমিকভাবে মসজিদগুলোতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে। এরপর দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ে উপাসনালয়ে মাইকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

এ আইন বাস্তবায়ন হলে ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ বা ঘুম থেকে নামাজ উত্তম বলে মুসল্লিদের ফজর নামাজের জন্য শব্দ করে আজান দেওয়া যাবে না। যদি কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে ইসরায়েলি মুদ্রায় ১০ হাজার শেকেল বা দুই হাজার ৭০০ ডলার জরিমানা করা হবে।

বুধবার ৫৫-৪৮ ভোটে বিলটি পাস হয়। ক্ষমতাসীন জোট সরকারের সদস্য ও আরব এমপিদের তীব্র বাদানুবাদ ও বিতর্কের পর বিলটির ওপর ভোট গ্রহণ করা হয়। বিতর্কের সময় উভয় পক্ষের এমপিরা পরস্পরের প্রতি চিৎকার করে প্রতিবাদ জানান। অনেক আরব এমপি বিলের কপি টেনে ছিঁড়ে ফেলেন। এজন্য তাদেরকে হাউস থেকে বের করে দেওয়া হয়।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এই বিতর্কিত বিলের সমালোচনা করেছেন মুসলিম, খ্রিস্টান এমনকি ইহুদি জনগণও। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিলের সমর্থক। তিনি বলেছেন, আজানের কারণে অতিরিক্ত ‘কোলাহল’ সৃষ্টি হয় বলে তিনি বিলটি সমর্থন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা