বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ড পেতে শারীরিক সম্পর্কের প্রস্তাব তৃণমূল নেতার!

news-image

নিউজ ডেস্ক : আলুর বন্ড পাইয়ে দেওয়ার কথা বলে এক নারীকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলেন জলপাইগুড়়ির তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অনন্ত রায়। শালবাড়ি এলাকার এই ঘটনায় ধুপগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই নারীর দাবি, অনন্ত জিজ্ঞাসা করে, তোর কত প্যাকেট আলুর বন্ড দরকার? আমি বলি, তিন গাড়়ি আলু রয়েছে। তা রাখলে ভালো হয়। অনন্ত বলে, তোর কোনও চিন্তা নেই। সব হয়ে যাবে। কিন্তু, এ যুগে কেউ এমনি কাজ করে না। তাই, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে হবে। বিনিময়ে ১০ গাড়ি আলুর বন্ড দেওয়া হবে।

ওই নারী বলেন, এই কথা শোনামাত্রই আমি খুব রেগে যাই। কিন্তু, কিছু করিনি। কারণ, ও নেতা। আমার অভিযোগ কেউ বিশ্বাস করবে না। তাই, একটি দোকান থেকে মোবাইলে কথা রেকর্ড করা শিখি। তারপর অনন্তকে আবার ফোন করি। ও একই কথা বলে। এরপর মোবাইলের কথোপকথন জমা দিয়ে ধুপগুড়ি থানায় অভিযোগ দায়ের করি।

ওই নারীর স্বামী কেরালায় কাজ করেন। দুই ছেলেকে নিয়ে পশ্চিম শালবাড়িতে থাকেন তিনি। বাপের বাড়ি জটেশ্বরে। সেখানেই আলু চাষ করেছিলেন। আলু রাখার জন্য বন্ডের প্রয়োজন। কিন্তু, প্রশাসনিক নির্দেশ মতো যে পরিমাণ বন্ড দেওয়া হচ্ছে তাতে তার সমস্যা মিটবে না। এছাড়া জমির কাগজপত্রও নাকি তার কাছে নেই। তখন আশপাশের লোজনের কাছে শোনেন যে অনন্ত নামে ওই তৃণমূল নেতা আলুর বন্ড বিক্রির দায়িত্বে রয়েছেন। তাই, গত ৬ মার্চ গাদং পঞ্চায়েত অফিসের সামনে অনন্ত রায়ের সঙ্গে দেখা করেন তিনি। বলেন, “কাগজপত্র ছাড়াই যদি আলুর বন্ডের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হবে। এর বিনিময়ে ওই নেতা তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন বলে অভিযোগ তার।

অভিযোগকারিনীর দাবি, পুলিশ নাকি প্রথমে অভিযোগ জমা নিতে চায়নি। বলে, আমি নাকি শারীরিক প্রস্তাবের চান্স দিয়েছি। তাই, সে এরকম প্রস্তাব দিতে পেরেছে। এদিকে, অভিযুক্ত অনন্ত রায় জানান, তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তৃণমূলেরই জয়হিন্দ বাহিনীর সদস্যরা ফাঁসাচ্ছে। ওই নারী জয়হিন্দ বাহিনীর সদস্য। গোটা ঘটনাটি তৃণমূলের উপরমহলকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু