,

চার্চের নৈশপ্রহরীকে কুপিয়ে আহত, আটক ৩

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ক্যাথলিক চার্চের নৈশপ্রহরী গিলবার্ট কস্তাকে (৬৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

গিলবার্ট কস্তা উপজেলার লাউতিয়া গ্রামের মৃত জোসেফ কস্তার ছেলে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক তিনজন হলেন- উপজেলার লাউতিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে রাজিব হোসেন (১৮), একই গ্রামের আনজিল হোসেনের ছেলে মুরাদ হোসেন (১৭) ও লাল চাঁনের ছেলে ফরিদ হোসেন (১৮)।

চাটমোহর থানার ওসি এসএম আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতের দেয়া তথ্যের ভিত্তিতে তিন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হচ্ছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা