,

আসছে সালমান খানের স্মার্টফোন

news-image

অনলাইন ডেস্ক : বলিউড তারকা সালমান খান মোবাইল ফোন ব্যবসা শুরু করতে যাচ্ছেন। শিয়াওমি, অপো, ভিভোর মতো ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন আনার পরিকল্পনা রয়েছে তাঁর।

সম্প্রতি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে সালমান খানের বিয়িং হিউম্যান নামের কাপড়ের ব্র্যান্ড রয়েছে। তাঁর স্মার্টফোন ব্যবসা শুরুর জন্য ‘বিয়িং স্মার্ট’ নামের ব্র্যান্ড নাম নিবন্ধন করেছেন। বিয়িং স্মার্টের স্মার্টফোনগুলোর দাম ২০ হাজার রুপির কম হতে পারে।

নতুন স্মার্টফোনের জন্য পরিচালন ব্যবস্থাপনা টিম তৈরি করছেন তিনি। এ টিমের সদস্যদের বাছাই করতে মোবাইল ফোন নির্মাতা স্যামসাং ও মাইক্রোম্যাক্সে কাজে অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দিয়েছেন তিনি।

মোবাইল ব্যবসা শুরু করতে কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে আলাপও করেছেন সালমান। এ প্রতিষ্ঠানে তিনি নিজে বা পরিবারের মাধ্যমে অধিকাংশ শেয়ার রাখতে চান।

শুরুতে এই ফোনগুলো অনলাইনে বিক্রি করার ও পরে মোবাইল অপারেটরদের সঙ্গে চুক্তি করে বাজারে ছাড়ার পরিকল্পনা করছেন তিনি। তথ্যসূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা