সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনি হয়তো ভুলভাবে প্রোটিন খাচ্ছেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রোটিনে (আমিষ) নানাবিধ স্বাস্থ্য গুণ রয়েছে, তবে এটাকে উপযুক্ত পরিমানে সময়মতো খেতে হয়।

পুষ্টি বিশেষজ্ঞ কারেন অ্যানসেল (এমএস, আরডিএন) বলেন, বেশিরভাগ মানুষ পর্যাপ্ত প্রোটিন খেয়ে থাকে, কিন্তু তা সঠিক নিয়ম মেনে খায় না।

অ্যানসেল আরো বলেন, অনেক আমেরিকানদের সারাদিনের পরিবর্তে ডিনারে বেশি প্রোটিন গ্রহণ করার অভ্যাস রয়েছে। এটা অনেক কারণে আদর্শ পদ্ধতি না। প্রথমত শকর্রা ও চর্বির মতো প্রোটিন শরীরে জমা থাকে না। তাই যদি আপনি সকালের নাস্তা কিংবা দুপুরের খাবারে পর্যাপ্ত প্রোটিন না খান, তাহলে শরীরে কোনো প্রোটিন জমা থাকবে না, পরবর্তী সময়টুকুর জন্য।

নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে চর্বির চেয়ে পেশী বাড়ে সারাদিন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে সারদিনই উদ্যেমী রাখে। আপনি যদি দিনটা শুরু করেন কিছু প্রোটিন জাতীয় খাবার দিয়ে তাহলে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত তা আপনার শরীরে উপকারিতা দেবে। আবার যদি লাঞ্চে প্রোটিন জাতীয় খাবার খান তাহলে ডিনার পর্যন্ত সুফল পাওয়া যাবে।

অ্যানসেল এর মতে, শরীরের ওজন অনুযায়ী আপনার অন্তত ২০-৩০ গ্রাম প্রোটিন প্রত্যেক বেলার খাবারে গ্রহণ করা উচিত। আপনি যদি প্রয়োজনের তুলনায় রাতে বেশি প্রোটিন খান, তাহলে আপনার শরীর হয়তো ভেঙে অতিরিক্ত প্রোটিন নিঃসরণ করবে অথবা পেশীর পরিবর্তে তা চর্বি হিসেবে জমা হবে।

যারা সারাদিন প্রোটিন জাতীয় খাবার খায় আর যারা শুধু রাতে প্রোটিন জাতীয় খাবার খায়, তাদের মধ্যে গবেষণা করে দেখা গেছে যে, যারা সারাদিন প্রোটিন জাতীয় খাবার খায় তাদের মাংশপেশী অনেক শক্তিশালী যারা রাতে খায় তাদের তুলনায়। তথ্যসূত্র: ইনসাইডার

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি