,

২৯ হাজার ছবির মধ্যে বাংলাদেশের যে ছবি মনোনীত

news-image

২০১৬ সালের সিবিআরই আরবান ফটোগ্রাফার প্রতিযোগিতায় বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শৌখিন ফটোগ্রাফার মঈন উদ্দিন আহমেদ। ১১১টি দেশের প্রায় ২৯ হাজার ছবির মধ্য থেকে বিচারকদের বিচারে বাংলাদেশের এই ছবিটি মনোনীত হয়। আমেরিকার লসএঞ্জেলস শহরে এ প্রতিযোগিতার বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।

মঈন আহমেদ তার ছবিতে অপরূপ বাংলার বর্ষাকালে ট্রেনে চলাচলরত একজন মানুষের মুখাবয়বের একটি স্থির চিত্র অসাধারণ দক্ষতার সঙ্গে ক্যামেরায় ধারণ করেছেন। দ্য ম্যানস স্টেয়ার (The Man’s Stare) শিরোনামের এই ছবিটি বিচারকদের দৃষ্টি কাড়ে।

Photo
১৯৭৭ সালে ঢাকায় জন্ম নেয়া মঈন দৃক ফটোগ্রাফি শিক্ষালয়ের পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট থেকে ফটোগ্রাফির উপর কোর্স করেছেন। পাঠশালা আয়োজিত বিভিন্ন ফটোগ্রাফি কর্মশালায় তার স্বতস্ফূর্ত অংশগ্রহণ থাকে সবসময়। এছাড়া বিভিন্ন ফটো এক্সিবিশনে তার ছবি নিয়মিত প্রদর্শিত হয়।

ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। স্নাতকোত্তর ডিগ্রি শেষে ইন্টারনেট পরিষেবায় পাইওনিয়ার ‘মেট্রোনেট’ এ হেড অফ টেকনিক্যাল হিসেবে কর্মরত তিনি।  পারিবারিক জীবনে স্ত্রী মোনালিসা, মেয়ে আয়মান এবং আকিবের বাবা তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা