,

রূপপুর ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃশ্চিন্তার কারণ নেই

news-image

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে যারা ওই প্রকল্প দুটির বিরোধীতা করছে, তাদের ওই প্রকল্প বিষয়ে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্ছিষ্ট বর্জ্য শোধনের জন্য রাশিয়ায় পাঠানো হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করছেন, তারা না জেনে করছেন। আমি বাংলার ছাত্রী। তাই বলে মনে করবেন না, আমি এ ব্যাপারে কিছুই বুঝি না। মনে রাখবেন, আমার স্বামীও কিন্তু নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। যখন এই প্রস্তাবনাটি আমার কাছে এলো-তখন সবার আগে আমার কথা ছিলো বর্জ্য কোথায় যাবে? আমি সবার আগে, এ বিষয়টি সমাধান করি। রূপপুরের সকল বর্জ্য শোধনের জন্য রাশিয়ায় পাঠানো হবে।
রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পরিবেশবাদী সংগঠন গুলোর আন্দোলনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার মনে হয় না, তারা কখনও রামপাল গিয়েছে। যেখানে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেখান থেকে সুন্দরবন ১৪ কি.মি দূরে। তাই, সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এ কথাটিই ভুল। আপনারা মিউনিখে গিয়ে দেখুন, শহরের মধ্যেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাদের তো কোনো সমস্যা হয়নি!
দিনাজপুরেও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কই কখনও তো শুনিনি ওই এলাকায় ফসল উৎপাদন কমে গেছে। কারও স্বাস্থ্যের সমস্যা হয়েছে। আসলে যারা বিরোধীতা করছেন, তারা উন্নয়ন চান না।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন,‘আপনারা উন্নয়ন চান না, গণতন্ত্র চান। তাহলে, আপনাদের জবাব দিতে হবে- আপনারা যে ২১ বছর ক্ষমতায় ছিলেন, তখন কি করেছেন? আমাদের সরকার গত আট বছরে যে উন্নয়ন করেছে, তা আপনাদের ২১ বছরেও হয়নি।
দেশে প্রথম বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দিই আমরা। তাই, আজ দেশে এতোগুলো টেলিভিশন। এ কারণেই, আপনারা আজ কথা বলতে পারছেন।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে