,

আইএসবিরোধী লড়াইয়ে সিরিয়ায় মার্কিন নৌসেনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার রাক্কা শহরে ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে যুদ্ধে স্থানীয় মিত্রদের সহযোগিতা করতে কয়েকশ নৌসেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আইএসের শক্ত ঘাঁটি রাক্কা দখলে সিরিয়ায় আসাদবিরোধী বিদ্রোহীদের সহযোগিতা করবে মার্কিন নৌসেনারা। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই সিরিয়ায় মার্কিন নৌসেনাদের আগমন শুরু হয়। রাক্কার পাশে একটি ফাঁড়ি স্থাপন করেছে তারা। এখান থেকে ৩২ কিলোমিটার দূরে আইএসের অবস্থান লক্ষ্য করে গোলা ছুড়ছে মার্কিন নৌসেনা। সামনের সপ্তাহে রাক্কায় অভিযান শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-কে সহযোগিতা করতে এর আগে থেকেই মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা সিরিয়ায় অবস্থান করছেন।

গত সপ্তাহের শেষের দিকে মার্কিন সেনাবাহিনীর একটি এলিট ফোর্সের বেশ কয়েকজন সদস্যদের রাক্কার উত্তর-পশ্চিমে মোতায়েন করা হয়। তাদের সঙ্গে ছিল ভারী অস্ত্রসম্বলিত সামরিক যান। এসডিএফ ও তুর্কি সমর্থিত বিদ্রোহীদের মধ্যে বিরোধ অবসানের জন্য তাদের মোতায়েন করা হয়।

এদিকে, বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএসবিরোধী লড়াইয়ে অংশ নিতে মধ্যপ্রাচ্যের কুয়েতে ১ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েত থেকে ওই সেনাদের প্রয়োজন অনুযায়ী সিরিয়া ও ইরাকে পাঠানো হবে। সিরিয়া ও ইরাকে আইএস-বিরোধী লড়াইয়ে ইতোমধ্যে দেশটির প্রায় ছয় হাজার সেনা উপদেষ্টা হিসেবে নিয়োজিত রয়েছেন। তবে কুয়েতে পাঠানো সেনাদের কাজ কী হবে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সূ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের