,

রাসায়নিক অস্ত্রনিরোধী বিশ্ব সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাসায়নিক অস্ত্রনিরোধী আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনসের (ওপিসিডব্লিউ) নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল সর্বসম্মতিক্রমে সংস্থার ৪১ সদস্যের নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির ১২তম চেয়ারপার্সন রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এটা কূটনীতির ক্ষেত্রে বড় অর্জন।’ প্রতিষ্ঠানের রোটেশনাল নিয়মানুযায়ী প্রতি ৫ বছরে একটি এশিয়ান দেশ এর নেতৃত্বে আসীন হয়। শেখ বেলাল এশিয়া থেকে নির্বাচিত চতুর্থ প্রেসিডেন্ট।

রাসায়নিক অস্ত্রনিরোধ সনদকে কার্যকর করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে নেদারল্যান্ডসের হেগভিত্তিক ওপিসিডব্লিউ। বর্তমানে ১৮৯টি দেশ এ সংস্থার সদস্য। রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টার স্বীকৃতি হিসাবে ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার পায় ওপিসিডিব্লিউ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের