,

আজান দিলেই জরিমানা ইসরাইলে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাসসহ অন্যান্য এলাকায় মসজিদ থেকে আজান প্রচারের বিরুদ্ধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইহুদিবাদী দেশটি। এ সংক্রান্ত ‘মুয়াজ্জেন বিল’ তেল আবিবের সংসদে প্রাথমিক অনুমোদনও পেয়েছে।

পূর্ব বায়তুল মুকাদ্দাসসহ গোটা ইসরাইলের জন্য এ আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ২৭০০ ডলার সমপরিমাণ অর্থ জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, অন্যান্য ধর্মের মানুষ আজানের ধ্বনিকে শব্দ দূষণ বলে অভিযোগ করেছে। ইসরাইল সব ধর্মের প্রতি সমানাধিকার নিশ্চিত করলেও আজানের ধ্বনিতে সৃষ্ট শব্দদূষণ কে কোনোভাবেই মেনে নেবেনা।

পূর্ব বায়তুল মুকাদ্দাসে ফজর নামাজের আজান ভোর ৫টায় দেয়া হয়। এতে মসজিদের আশেপাশের আবাসিক এলাকার অনেক মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে বলে বিলটি পাশ করানোর জন্য অজুহাত দাঁড় করানো হয়েছে। এ বিলের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিন ও ইসরাইলের মুসলমানদের ধর্মীয় অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের