,

জঙ্গি আস্তানা: গ্রেনেড উদ্ধারের ঘটনায় মামলা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মীরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমান গ্রেনেড ও বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শহীদুল বশর বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, মীরসরাই রিদওয়ান মঞ্জিল থেকে গ্রেনেড ও বিস্ফোরকসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় জঙ্গি জসিম উদ্দিন ও মাহমুদুল হাসানসহ আট জনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে ঘটনার পর বাড়ির মালিক রিদওয়ানুল হককে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। জানা যায়, রিদওয়ানুল হক স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত আছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মাহবুবুর রহমান বলেন, গ্রেনেড ও বোমা উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে। তাছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিককে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রামের মীরসরাই উপজেলার সদর কলেজ রোডে অবস্থিত রিদোয়ান মঞ্জিল নামের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে ২৯টি হ্যান্ড গ্রেনেড, বোমা তৈরির ৪০টি উপকরণ, ১১ কেজি বিস্ফোরক, ৯টি চাপাতি, বোমা বিস্ফোরণ ঘটানোর মেশিন (ওঊউ), ২৮০ বক্স কার্বণ স্টিল (বেয়ারিং বল) (প্রতি প্যাকেটে ১০০ করে), জঙ্গি পোষাক (৭টি কালো বড় রুমাল ও ৭টি কালো পাঞ্জাবী) আরবীতে লেখা একটি ব্যানারসহ আরো অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার তীরচর গ্রাম এলাকায় হাইওয়ে পুলিশের একটি চেকপোস্টে বাস থামিয়ে চালকের কাগজ পরীক্ষা করার সময় বাস থেকে দুই ‘জঙ্গি’ নেমে এসে আল্লাহু আকবর বলে দুটি বোমা ছোড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। এসময় জসিম ও মাহমুদুল হাসান নামে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে