,

নারীদের বসে থাকার সময় নেই : চুমকি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান সরকার জনগণ বান্ধব সরকার। এ সরকার নারীদের উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে। তাই আজকের দিনে নারীদের আর ঘরে বসে থাকার সময় নেই।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেলার লৌহজং উপজেলা মাঠে মাতৃত্ব ভাতাভোগী ও অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে সকলকে এক সাথে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য সব উন্নয়ন দূর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন।

লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফজলে আজীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ফকির মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, মেদেনিমণ্ডল ইউপি চেয়ারম্যান মো. আশরাফ হোসেন খান প্রমুখ বক্তব্য দেন।

পরে দেড় হাজার নারীদের মাঝে মাতৃত্ব ভাতাভোগী ও অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের