,

মাহির ডবল ছক্কা

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি বছর ১৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো ডবল ছক্কা হাঁকালেন তিনি। ছবিগুলো হচ্ছে- প্রেমের বাঁধন, গোলাপতলীর কাজল, জান্নাত, দুরন্ত মেঘলা, তুমি আমার সুন্দরী, পবিত্র ভালোবাসা, ঢাকা অ্যাটাক, হারজিৎ, ময়না, মনে রেখো, নক্ষত্রের রাত, ফালতু ও পলকে পলকে তোমাকে চাই।
এ প্রসঙ্গে মাহি বলেন, এতগুলো ছবির শুটিং শেষ করতে আমার পুরো বছর লেগে যাবে। তাই চলতি বছরে শিডিউল ফাঁকা নেই।বর্তমানে মাহি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে রয়েছেন। সেখানে একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’র শুটিং করছেন। এখানে ১৪ মার্চ পর্যন্ত এ ছবির শুটিং চলবে।

এদিকে ১ মার্চ থেকে ভারতে ‘ময়না’র শুটিং করার কথা ছিল মাহির। কিন্তু তার পক্ষে টানা শিডিউল দেয়া সম্ভব হচ্ছিল না দেখে শুটিং পিছিয়েছে, কারণ ভেঙে ভেঙে নয় টানা শুটিং করে ছবি শেষ করতে চান নির্মাতা।

এ ছাড়া ১৭ মার্চ থেকে ‘মনে রেখো’র শুটিং করবেন মাহি। মাঝে ১৯ মার্চ থেকে ‘জান্নাত’-এর দুদিন শুটিং করবেন। তাতে ছবিটির মূল দৃশ্যের শুটিং শেষ হয়ে যাবে, বাকি থাকবে গান। এদিকে চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’-এ নায়িকা হিসেবে জাজ মাল্টিমিডিয়ায় ফিরছেন মাহি, সঙ্গে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মাহি। জাজের কোনো ছবিতে চলতি বছর দেখা যাবে কিনা? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আপাতত কোনো সম্ভাবনা নেই। পুরো বছর আমার শিডিউল বুকড।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের