,

আরাফাত সানির জামিনের পর যা বললেন নাসরিন

news-image

নিউজ ডেস্ক : নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। মামলার বাদী তরুণী সানির জামিনে আপত্তি নেই বলে জানালে আদালত তার জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার( ০৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
আরাফাত সানির জামিন শুনানির সময় মামলার বাদী নাসরিন আদালতে হাসিখুশি ছিলেন। এ সময় বিচারক বাদীকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা কি আপস হয়েছেন?’ জবাবে নাসরিন বলেন, ‘হ্যা আমি আপস হয়েছি।’

তখন বিচারক বলেন, ‘আরাফাত সানি যদি আগের রূপ ধারণ করে তাহলে জামিন বাতিল হবে, আর ভালো হয়ে গেলে জামিন বহাল থাকবে।’ পরবর্তী সময়ে বিচারক বাদীর জিম্মায় সানিকে এক মাসের অন্তবর্তীকালীন জামিন দেন। আর জামিন আদেশ শোনার পর নাসরিনকে আদালতে মুচকি হাসি দিতে দেখা যায়।

১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন নাসরিন সুলতানা। ওই দিন বিচারক রেজানুর রহমান মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। এর পর সানিকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই একদিনের রিমান্ড দেন। এ ছাড়া সানির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আরেকটি মামলা করেন ওই তরুণী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের