,

অন্ধবিশ্বাসের জেরে দুই যুবকের বিয়ে দিল গ্রামবাসীরা!

news-image

অনলাইন ডেস্ক : অন্ধবিশ্বাসের ওপর ভর করে গাছ, ছাগল, কুকুরের সঙ্গে মেয়ে বা ছেলের বিয়ে দেওয়ার খবর আগেই শোনা গেছে। এবার যা হলো তা শুনে আরও অবাক হয়ে যাবেন। ভারতের কর্নাটকের মেঙ্গালুরুতে মহাদেশ্বর পাহাড়ি এলাকার একটি গ্রাম, যেখানে দুটি গ্রামের বাসিন্দারা দু’জন যুবকের চারহাত এক করে দিয়েছে বলে জানা গেছে। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

খবরে বলা হয়েছে, এলাকায় পরিমিত বৃষ্টিপাতের জন্যই নাকি তাঁরা এমন কাজ করেছেন। তাঁদের বিশ্বাস একটি ছেলের সঙ্গে অপর একজন ছেলের বিয়ে দিলে পরিমিত বৃষ্টিপাত হয় এবং সেইসঙ্গে গ্রামের উন্নতিও হবে।

এমন বিশ্বাসের জেরেই মহাশিবরাত্রিতে তাঁরা দুই যুবকের বিবাহ দেন। বিয়ের সময় এক যুবককে তাঁরা শাড়ি পরিয়ে বধূর রূপ দেন। এমনকি এই বিয়ের যাবতীয় খরচ গ্রামবাসীরাই দিয়েছেন বলে জানা গেছে। পরিমিত বৃষ্টিপাতের জন্য তাঁরা নাকি এমন ধরনের অদ্ভুত কাজকর্ম মাঝেমধ্যেই করে থাকেন। তবে এমনও জানা গেছে, এধরনের বিয়ে অবৈধ হওয়ায় তাঁরা পুলিশ-প্রশাসনের থেকে লুকিয়েই এমন কাজ করে থাকেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের