,

মিরসরাইয়ে বিস্ফোরক দ্রব্য উদ্ধারে মামলা, বাড়িওয়ালা আটক

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি বাড়ি থেকে গ্রেনেড, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলা করেছে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম জানান, কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল বুধবার রাতে কুমিল্লা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল বাশার বাদী হয়ে গ্রেপ্তার দুই জঙ্গিসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত অনেককে আসামি করে মামলা করেন। এ ঘটনায় গতকাল বিকেলে চান্দিনা থানায় সন্ত্রাস দমন আইনে দুই জঙ্গির বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ বলছে, মামলাটি দুইভাবে তদন্ত করা হবে। মিরসরাইতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানকার থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেনকে। অন্যদিকে ডিবি মামলাটি আলাদাভাবে তদন্ত করবে।

গত মঙ্গলবার কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ তল্লাশি চালাতে গেলে দৌড়ে বাস থেকে নেমে যান দুই ‘জঙ্গি’। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। পরে জসীমউদ্দিন (২৪) ও মো. হাসান নামে দুই ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জসীমউদ্দীন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে চিকিৎসাধীন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার দুপুরে মিরসরাই উপজেলা সদরের কলেজ রোডের পাশে পূর্ব গোভনিয়া এলাকায় রিদওয়ান মঞ্জিল নামের দোতলা একটি বাড়ির নিচতলায় অভিযান চালায় পুলিশ। ওই বাসার নিচতলায় দুই ‘জঙ্গি’ ভাড়া থাকতেন। ওই বাসা থেকে পুলিশ ২৯টি গ্রেনেড (বোমা), নয়টি চাপাতি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল ওই বাড়ির পাশের একটি মাঠে উদ্ধারকৃত বোমা ও বিস্ফোরক দ্রব্য ধ্বংস করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে