বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁসে তদন্তে নেমেছে সিআইএ ও এফবিআই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিআইএ’র হ্যাকিং কৌশল নিয়ে উইকিলিকস এর তথ্য ফাঁসের ঘটনার মূল হোতাকে ধরতে তদন্তে নেমেছে সিআইএ এবং এফবিআই। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই উইকিলিকসের ওই নথি ফাঁসের তদন্ত করছে।

ওইদিনই সিআইএ’র একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘সন্ত্রাসী ও শত্রুর হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে সিআইয়ের সামর্থ্য নষ্ট করতে উইকিলিকস’র সাজানো এই নথির কারনে দেশের সাধারণ মানুষ গভীর সংকটে পড়বে। এ ধরনের নথি প্রকাশ আমাদের কর্মকর্তা ও কর্মকাণ্ডের জন্য শুধু ঝুঁকিপূর্ণ নয়, এর মাধ্যমে সুসজ্জিত শত্রুরাও আমাদের ক্ষতি করতে পারে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) সকালে উইকিলিকস সিআইএ’র হাজার হাজার নথি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। ক্ষমতাশালীদের তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী মার্কিন আধিপত্যের ভিত কাঁপিয়ে দেওয়া এই বিকল্প সংবাদমাধ্যমটি দাবি করছে, তাদের এবারের ফাঁস করা তথ্যগুলোর কারণে বিশ্বব্যাপী নজরদারির পদ্ধতিতে সিআইএ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে।

ফাঁস হওয়া ওই নথিতে সিআইএ’র গোপন নজরদারির বিভিন্ন পদ্ধতির বিবরণ রয়েছে। এসব নথিতে বলা হয়েছে, স্মার্টফোন ও টেলিভিশনের মাধ্যমে বিশ্বের সকল দেশের নাগরিকদের ওপর নজরদারি চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। মঙ্গলবার এ তথ্য প্রদান করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সম্প্রতি তাদের হাতে আসা নতুন তথ্য অনুসারে, সিআইএ বেশ কয়েক বছর ধরেই সারাবিশ্বে তাদের এই নজরদারি চালাচ্ছে।

তবে উইকিলিকসের ফাঁস করা এই নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে সিআইএ, এফবিআই এবং হোয়াইট হাউস কোন মন্তব্য করতে অস্বীকার করেছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু