,

সৌম্যর পর ফিরে গেলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে সকালের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গতকালের ৬৬ রানের সঙ্গে আরও ৫ রান যোগ করে এদিন সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকার। এরপর টি-টোয়েন্টি খেলতে থাকা সাকিব আল হাসানও বেশি দূর যেতে পারেননি। ১৯ বলে ব্যক্তিগত ২৩ রান করে ফিরে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৬.১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৩ রানে মুশফিকুর রহিম এবং ৮ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

দ্বিতীয় দিন তামিম ইকবালের সঙ্গে রেকর্ড জুটি গড়া সৌম্য তৃতীয় দিনের শুরুতে সুরাঙ্গা লাকমালের বলে ব্যক্তিগত ৭১ রানে বিদায় নেন তিনি। ১৩৭ বল খেলা বাঁহাতি এ ব্যাটসম্যান আটটি চার ও একটি ছক্কা মেরেছিলেন।

যদিও লঙ্কানদের ৪৯৪ রানর জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ১১৮ রান যোগ করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে দারুণ খেলতে থাকা তামিম এক শিশুতোশ রান আউটে সাজঘরে ফেরেন। ১১২ বলে ৬ চারের সাহায্যে ৫৭ রান করেন টাইগার এই ড্যাশিং ওপেনার। এরপর মুমিনুল হক ব্যাটিংয়ে আসলেও থিতু হতে পারেননি। ব্যক্তিগত ৭ রান করে এলবিডব্লিউর শিকার হন টাইগার এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

এর আগে, কুশল মেন্ডিসের ১৯৪, অ্যাসেলা গুনারত্নের ৮৫ এবং নিরোশান ডিকওয়েলার ৭৫ রানের ওপর ভর করে সব কয়টি উইকেট হারিয়ে ৪৯৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ চারটি এবং মুস্তাফিজুর রহমান দুটি উইকেট লাভ করেন। একটি করে নেন তাসকিন আহমেদ, শুভাশিস রায় ও সাকিব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা