,

স্কুলছাত্র আদনান খুনে গ্রেপ্তার আরও ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যায় জড়িত সন্দেহে আরও তিন তরুণ গ্রেপ্তার হয়েছেন।

গতকাল বুধবার রাতে উত্তরা ও টঙ্গী এলাকা থেকে ওই তিন তরুণকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া তিন তরুণ হলেন মো. রাজিন (২০), শাকিল সরকার (১৯) ও মাকরুল ইসলাম (১৯)।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া তিন তরুণকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান কবীর খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।

আদনান হত্যায় জড়িত সন্দেহে ইতিমধ্যে বেশ কয়েকজন কিশোর-তরুণ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

উত্তরায় গড়ে ওঠা কিশোর-তরুণদের গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আদনান খুন হয় বলে ধারণা পুলিশের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা