,

প্রথমবারের মতো জন-তামান্না

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম ও অভিনেত্রী তামান্না ভাটিয়া। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম চোর নিকাল কে ভাগা ।

এ সিনেমাতে পুলিশের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। অন্যদিকে তামান্না একজন বিমানবালার চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। সিনেমায় তামান্নার চরিত্রটি সম্পর্কে প্রযোজক প্রেরণা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘তামান্নার সঙ্গে জনের রোমান্টিক কোনো সম্পর্ক থাকবে না। সিনেমায় অন্য একজন নায়ক আছেন, তার সঙ্গে তার প্রেম থাকবে। এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র এবং এর সঙ্গে অনেক মনস্তাত্বিক বিষয় জড়িত রয়েছে।’

সিনেমাটি প্রযোজনা করছেন প্রেরণা আরোরা, জন, অর্জুন এন কাপুর এবং রাজকুমার গুপ্তা। আর সিনেমাটি পরিচালনা করবেন অমর কৌশিক। এর আগে নো ওয়ান কিলড জেসিকা ও ঘানচক্কর সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

জন আব্রাহমকে সর্বশেষ দেখা গেছে ফোর্স-টু সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। অন্যদিকে তামান্নার সর্বশেষ সিনেমা কাত্থি সান্দাই। বহুল প্রতীক্ষিত বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় দেখা যাবে তাকে। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা