,

অবশেষে স্নাতক ডিগ্রি পাচ্ছেন জাকারবার্গ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ অবশেষে স্নাতক ডিগ্রি পেতে যাচ্ছেন। সম্প্রতি মার্ক জাকারবার্গ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন।

আগামী মে মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন প্রক্রিয়ার সময় উদ্বোধনী বক্তৃব্য দেবেন তিনি। সেখানেই তাকে কলেজ ডিগ্রি দেয়া হবে।

এর আগে ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ার সময়েই তৈরি করেছিলেন ফেসবুক। সেটিকে পুরো সময় দিতেই ছেড়ে দিয়েছিলেন পড়াশুনা। তখনই শেষ হয়ে যায় জাকারবার্গের কলেজজীবন। এরপর ফেসবুকের সঙ্গে ওঁতপ্রোতভাবে জড়িয়ে পড়ায় শেষ করা হয়নি পড়াশুনা। এবার পেয়েছেন সেই সুযোগ। আগামী মে মাসে সমাবর্তন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা রাখবেন ৩২ বছর বয়সী মার্ক জাকারবার্গ। সেখানেই তাকে এই সম্মান জানানো হবে। এমনকি তিনিই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ বক্তা হতে চলেছেন।

ফেসবুকে আপলোড করা ভিডিওটিতে জাকারবার্গের সঙ্গে দেখা যায় মাঝপথে হার্ভার্ড থেকে পড়া ছেড়ে দেয়া আরেক বিখ্যাত ব্যক্তি বিল গেটসকেও। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের সবচেয়ে ধনীতম মানুষটিও পড়া ছেড়ে দিয়েছিলেন। ভিডিওটিতে প্রথমে দেখা যায়, দু’জনে আড্ডা মারছেন। এরপরেই জাকারবার্গের কাছে হার্ভার্ডের আমন্ত্রণপত্র আসে। তিনি গেটসকে জিজ্ঞাসা করেন, ২০০৭ সালে আপনি বক্তৃতা দিয়েছিলেন। ওইবছরই প্রিসিলা (মার্ক জাকারবার্গের স্ত্রী) স্নাতক হয়েছিল।

জবাবে গেটস হেসে বলেন, হ্যাঁ, আমি সেখানে ছিলাম। ৩০ বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল ওখানে যেতে।
পরক্ষণেই জাকারবার্গের প্রশ্ন, ওরা নিশ্চয়ই জানে আমরা স্নাতক নই? এরপরে গেটস উত্তরে বলেন, আসলে সবচেয়ে ভাল ব্যাপারটি হল তোমাকে ওরা ডিগ্রি দেবে। গোটা ভিডিওটিতেই দুই বিখ্যাত ব্যক্তি একে-অপরের সঙ্গে মজা করে গিয়েছেন। এমনকি জাকারবার্গকে তার বক্তৃতা লিখে দেওয়ার কথাও বলেছেন বিল গেটস। আমি সবসময় তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। আশা করি এই ডিগ্রির সাহায্যে তুমি তোমার স্বপ্নের চাকরি পেয়ে যাবে।যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা