,

হাসপাতালে অভিনেত্রী ঊর্মিলা

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। তাঁর এমআরআই ও ইসিজি রিপোর্ট করানো হয়েছে। তবে এখনো চিকিৎসকরা রিপোর্ট দেননি। এমন খবর এনটিভি অনলাইনকে জানিয়েছেন অভিনেতা আনন্দ খালেদ।

আনন্দ খালেদ বলেন, “আজ ঊর্মিলার সঙ্গে আমার একটি নাটকের শুটিং ছিল। নাটকের নাম ‘বেগাবন’। নাটকটির পরিচালক জাহিদ হাসান। পুবাইলে শুটিংয়ে আসার কথা ছিল ঊর্মিলার, সকাল ৯টার দিকে শুটিং সেটে আসার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ঊর্মিলা। তাঁর প্রচণ্ড মাথাব্যথা ও শরীর অবশ হতে শুরু হয়। এরপরই উর্মিলার স্বামী জয়দ্বীপ সিনহা রায় তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা সবাই এখন হাসপাতালেই আছি।’

আনন্দ খালেদ আরো বলেন, ‘চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন যে ঊর্মিলার নার্ভে সমস্যা হতে পারে। ঊর্মিলা এখন হাসপাতালে ঘুমাচ্ছেন। সবাই দোয়া করবেন।’

সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। ধারাবাহিক নাটকের পাশাপাশি একক নাটকেও নিয়মিত অভিনয় করেন ঊর্মিলা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯