,

সুন্দরী মহিলাকে পোশাক খোলানো হল বিমানবন্দরে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন চলার সময় থেকেই রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে হিলারি ক্লিন্টনের ডেমোক্র্যাটিক দলের পক্ষ থেকে। রুশ প্রভাবেই রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন, এমন অভিযোগের তদন্ত করতে হয়েছে খোদ এফবিআইকে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের মসনদে বসার পরও এমন অভিযোগ থামছে না। সম্প্রতি লস এঞ্জেলসে আটক করা হল এক রুশ মডেলকে। হেনস্থার অভিযোগও করেছেন তিনি। প্লেবয় ম্যাগাজিনের প্রাক্তন ৩৭ বছর বয়সি মডেল ভিক্টোরিয়া বন্না বিমানবন্দর আধিকারিকদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছেন। বর্তমানে তিনি রাশিয়ার এক নিউজ চ্যানেলের সঞ্চালিকা।

তবে লস এঞ্জেলসে ঘুরতে এসে তাঁর যা অভিজ্ঞতা হয়েছে, তা ভোলার নয়। তিনি অভিযোগ করেছেন, তিনি নাকি রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবির চর, এই অভিযোগে তাঁর পোশাক খুলিয়ে তল্লাশি চালানো হয় বিমানবন্দরে।

তাছাড়া, তাঁকে প্রশ্ন করা হয় ভ্লাদিমির পুতিন তাঁকে চেনেন কি না। গুপ্ত ক্যামেরা লুকোনো রয়েছে কি না, সেটা জানার জন্যই তাঁর পোশাক খুলিয়ে তল্লাশি চালানো হয়।

বর্তমানে মন্টে কার্লোতে থাকেন তিনি। আইরিশ বয়ফ্রেন্ড আলেক্স স্মারফিটের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গিয়েছে সম্প্রতি। তবে কেজিবির সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানতে চাওয়ায় প্রকাশ্যেই হেসে ওঠেন তিনি। শেষমেশ তিনি কী ভাবে ছাড়া পেলেন? নিজের সোশ্যাল অ্যাকাউন্টের প্রোফাইল দেখিয়ে ছাড়া পান তিনি।

টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ১.৯ মিলিয়ন। ইনস্টাগ্রামে এই সংখ্যা ৫ মিলিয়নের কাছাকাছি। সোশ্যাল মিডিয়ায় এই টিভি সঞ্চালিকা জনপ্রিয়তা দেখেই পরে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিমানবন্দরের আধিকারিকরা। সুত্র-এবেলা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে