,

আগামী নির্বাচন ক্ষমতাসীন সরকারে অধীনেই হবে : কাদের

news-image

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় যে প্রক্রিয়ায় ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে প্রক্রিয়ায় বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনও ক্ষমতাসীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।

বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, নতুন প্রজন্মের ভবিষ্যৎকে ধ্বংস করছে মাদক। আর এভাবে তরুণ প্রজন্ম ধংস হতে থাকলে দেশের উন্নয়নে একটি বড় শূন্যতা তৈরি হবে। তাই তিনি ছাত্রছাত্রীদের মাদক ও দুর্নীতিকে না বলার জন্য অনুরোধ জানান।

কলেজ অধ্যক্ষ জিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, পৌর মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের