,

রায়ের খসড়া ফাঁস মামলায় জামিন পেলেন হুম্মাম

news-image

আদালত প্রতিবেদক : রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) ছেলে হুম্মাম কাদের চৌধুরী জামিন পেয়েছেন। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান জামিনের আবেদন মঞ্জুর করেন।

হুম্মাম কাদের চৌধুরী বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে খালাস দেন। কারাদণ্ড দেওয়া হয় সাকা চৌধুরীর আইনজীবীসহ পাঁচজনকে। ওই রায়ের বিরুদ্ধে এক আসামি হাইকোর্টে আপিল করলে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ কেন সাইবার ট্রাইব্যুনালের রায় বাতিল করা হবে না, তা জানতে চেয়ে ওই বছরের ২২ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। খালাসপ্রাপ্ত সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন ওই বেঞ্চ। মামলার বিচার চলাকালে হুম্মাম কাদের আদালতে হাজির না হওয়ায় গত বছরের ৪ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায়ের আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তাঁরা রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান। পরদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় এ মামলা করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের