,

আবারো তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার সাকিব

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আবারো টেস্ট, ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডাদের তালিকায় শীর্ষে উঠলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের শীর্ষে থাকলেও, টেস্টে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।
আজ নতুন করে প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাংকিং-এ খেলোয়াড়দের তালিকায় টেস্ট ফরম্যাটে অলরাউন্ডারের শীর্ষ স্থানটিও দখলে নিলেন সাকিব।
৩৭৭ রেটিং নিয়ে ওয়ানডে ও ৩৪৭ রেটিং নিয়ে টি-২০র অলরাউন্ডার তালিকার শীর্ষে আছেন সাকিব। আর টেস্টে অলরাউন্ডারদের তালিকার ৪৪৮ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। গতকাল ভারত-অস্ট্রেলিয়ার ব্যাঙ্গালুরু টেস্ট শেষে আজ খেলোয়াড়দের নতুন তালিকা প্রকাশ করে আইসিসি।
সেখানে ভারতের অশ্বিনকে পেছনে ফেলে ৪৪১ রেটিং নিয়ে শীর্ষে উঠে গেলেন সাকিব। অশ্বিনের বর্তমান রেটিং ৪৩৪। এদিকে, বোলারদের তালিকায় সতীর্থ অশ্বিনের সাথে যৌথভাবে শীর্ষে আছেন ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। দু’জনরই রেটিং ৮৯২ করে।
ব্যাটসমন্যাদের তালিকায় দ্বিতীয়স্থান থেকে তৃতীয়স্থানে নেমে গেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের চার ইনিংসে ৪০ রান করেছেন কোহলি। ফলে ৮৪৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নেমে যান কোহলি। ৮৪৮ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট। আর ৯৩৬ রেটিং নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের