,

যন্ত্র বাজিয়ে দৃষ্টিহীন শিল্পীর রেকর্ড!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জন্ম থেকেই চোখে দেখতে পান না। কিন্তু এর জন্য কোনও দিন আক্ষেপ করেননি। তবে নিজেকে কারও থেকে কমও ভাবেননি। তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন সংগীতের মাধ্যমে। সেই সংগীতের হাত ধরেই নতুন রেকর্ড গড়লেন ভারতের মালায়লম সংগীতশিল্পী ভায়াক্কম বিজয়ালক্ষ্মী। একটানা ৬৭টি গান বাজালেন বাদ্যযন্ত্র গায়ত্রী বীণায়।

এই বাদ্যযন্ত্রে এর আগে ৫১টি গান বাজানোর রেকর্ড রয়েছে। বিজয়ালক্ষ্মী বাজাতে বসেছিলেন ৫২টি গান বাজানোর লক্ষ্য নিয়ে। কিন্তু বাদ্যযন্ত্র বাজানোর সময় এতটাই বিভোর হয়ে যান যে একই সঙ্গে ৬৭টি গান বাজিয়ে ফেলেন এই মালায়লম শিল্পী। বিজয়ালক্ষ্মীর এই কীর্তির ভিডিও রেকর্ডিং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পাঠাবেন উদ্যোক্তারা।

তবে সংগীতের নতুন ধাপে পৌঁছানোটাই সেরা পাওনা বিজয়ালক্ষ্মীর কাছে। কারণ সংগীতই তার জীবনে সব। সেই কারণেই যখন প্রেমিক বিয়ের জন্য সংগীত ছাড়ার শর্ত রেখেছিলেন, বিয়ে ভেঙে দিয়েছিলেন বিজয়ালক্ষী। তা নিয়ে আজও আক্ষেপ নেই তার। কারণ সংগীতই তার ধ্যান, জ্ঞান, ভালবাসা, শ্রদ্ধা সবকিছু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের