,

কাবুল হাসপাতালে চিকিৎসক সেজে আইএসের হামলা, নিহত ৩০

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের কাবুলে চিকিৎসকের পোশাক পরে জঙ্গিরা সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে। এতে ৩০ জনের বেশি নিহত হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জঙ্গিরা বন্দুক ও গ্রেনেড হামলা করে হাসপাতালে প্রবেশ করে এবং স্টাফ ও রোগীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।
হামলার কয়েক ঘণ্টা পর হাসপাতালের ছাদে অবস্থান নেওয়া কমান্ডোদের গুলিতে নিহত হয় অস্ত্রধারী চার জঙ্গি। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। তবে আরেক সংগঠন তালিবান অস্বীকার করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, ৪০০ শয্যার ওই হাসপাতালে হামলায় মানবিক মূল্যবোধকে পদদলিত করা হয়েছে। তিনি বলেন, ‘সব অঞ্চলে হাসপাতালকে নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয় এবং এই হামলা সমগ্র আফগানিস্তানের ওপর হামলা।’

আজ বুধবার গ্রিনিচমান সময় সাড়ে ৪টায় জঙ্গিরা হামলা শুরু করে। হাসপাতালে একজন স্টাফ বাইরে এসে বলেছেন, তিনি সাদা কোট পরা একজন হামলাকারীকে দেখেন, যার হাতে কালাশনিকভ রাইফেল ছিল। তিনি পাহারাদার, রোগী, চিকিৎসক—সবাইকে লক্ষ্য করে গুলি শুরু করেন। ফেসবুকে আরেকজন লেখেন, ‘হামলাকারীরা হাসপাতালের ভেতরে। আমাদের জন্য দোয়া করুন।’

হামলা শুরুর ছয় ঘণ্টা পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী টুইটারে বলেন, বিশেষ বাহিনীর সদস্যরা তাঁদের অভিযান সমাপ্ত করেছেন এবং সব হামলাকারী মারা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের