,

হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের পোশাক হচ্ছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সরকারি হাসপাতালগুলোতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্দিষ্ট রঙের পোশাক নির্ধারণ করছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।একই সঙ্গে তৃতীয় শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রে যাঁদের জন্য সরকারি পোশাক বরাদ্দ করার বিধান রয়েছে, তাঁদের জন্যও নির্দিষ্ট রং নির্ধারণ করে দেওয়া হবে।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি হাসপাতালের পরিচালকদের সঙ্গে সভায় সভাপতিত্বকালে এ-সংক্রান্ত আদেশ দ্রুত জারি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সভায় মন্ত্রী হাসপাতালে বহিরাগতদের চাপ কমাতে রোগীদের অ্যাটেনডেন্ট সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীর অ্যাটেনডেন্টদের জন্য নির্দিষ্ট পরিচয়পত্র ইস্যু ও ব্যবহার বাধ্যতামূলক করতে পরিচালকদের প্রতি নির্দেশ দেন।

এ সময় মোহাম্মদ নাসিম বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানুষ কম খরচে আধুনিক সেবা পাচ্ছে বলে সব সময় অতিরিক্ত রোগীর চাপ থাকে। ফলে চিকিৎসকদের বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। রোগীর স্বজন ও চিকিৎসক, নার্স বা কর্মচারীদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী।

একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন সৃষ্টি না হয় সেদিকেও পরিচালকদের দৃষ্টি রাখার তাগিদ দেন।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ দেশের সরকারি হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের