,

সঞ্জয়ের বাবা হতে আমিরের আপত্তি

news-image

 

বিনোদন ডেস্ক : বর্তমানে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় বলিউড নির্মাতা রাজকুমার হিরানি। শোনা যাচ্ছে, সঞ্জয়ের সঙ্গে তার বাবা সুনীল দত্তের সম্পর্ক কেমন ছিল তা তুলে ধরা হবে সিনেমায়।

দত্ত শিরোনামের সিনেমাটিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। আর সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের জন্য বেছে নেয়া হয়েছে পরেশ রাওয়ালকে।

কিন্তু পরেশ রাওয়ালের আগে সঞ্জয়ের বাবার ভূমিকায় অভিনয়ের জন্য নাকি আমির খানকে প্রস্তাব দিয়েছিলেন নিমার্তারা। সিনেমার গল্প শোনানোর জন্য আমিরের সঙ্গে দেখাও করেছিলেন হিরানি ও চিত্রনাট্যকার অভিজাত জোশি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতারা যখন আমির খানকে সিনেমার গল্প শোনানোর জন্য যান, সুনীল দত্তের চরিত্রে অভিনয়ের কথা শুনে অবাক হয়ে যান আমির। তিনি বলেন, ‘আমি মনে করেছিলাম আপনারা আমার কাছে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আমি তার বাবার ভূমিকায় অভিনয় করতে আগ্রহী না।’

রণবীর কাপুর ছাড়াও দত্ত সিনেমায় অভিনয় করছেন মনীশা কৈরালা। তিনি সঞ্জয়ের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। সোনম কাপুরকে দেখা যাবে সঞ্জয়ের একজন প্রেমিকার ভূমিকায়। অন্যদিকে সাংবাদিক চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের