,

মীরসরাইয়ে জঙ্গি আস্তানায় বিপুল গ্রেনেড উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মীরসরাই জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সিএমপির স্পেশাল ইউনিট উদ্ধারকৃত ওইসব গ্রেনেড ধ্বংসের কাজ করছে বলে জানা গেছে।

বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।

তিনি বলেন, রেদওয়ান মঞ্জিল নামের ওই বাসার নিচ তলা থেকে ২৯টি হ্যান্ড গ্রেনেড, বোমা তৈরির বিভিন্ন ধরনের প্যকেট ২৮০টি, বোমা তৈরির ৪০টি উপকরণ, ১১ কেজি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ চাপাতি উদ্ধার করা হয়েছে। এছাড়াও একাধিক কালো পাঞ্জাবি ও কালো রঙের বেশকিছু ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, উদ্ধার করা গ্রেনেডগুলো ধ্বংস করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল একটি টিম ঘটনাস্থলে এসেছে। তারা এ গ্রেনেড ও বোমাগুলো ধ্বংস করার কাজ করছে। গ্রেনেডগুলো মীরসরাই স্টেডিয়ামে নিয়ে গিয়ে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার রাত থেকে মীরসরাই সদরের কলেজ রোডের রেদওয়ান মঞ্জিল নামের একটি দোতলা বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বাড়ির নিচতলার দু‘টি কক্ষে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিস্ফোরকদ্রব্যের সন্ধান পাওয়া যায়। পরে বাড়ির ওই দুটি কক্ষ সিলগালা করে রাখা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের