,

বাঞ্ছারামপুরে মাদক বিক্রির বাধা দেওয়ায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের খলিল মিয়ার বাড়িতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক বিক্রেতারা আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগে দোয়াব আলীর ছেলে খলিল মিয়া দীর্ঘ দিন ধরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গত বুধবার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী অলেক মিয়া ও তার দুই ছেলে ছাদ্দাম হোসেন ও হাবিবুল্লাহ্ রাতের বেলায় তার ঘড়ে আগুন লাগিয়ে দেয়। এতে খলিল মিয়ার প্রায় ২৫ হাজার টাকার সম্পদ নষ্ট হয়।
খোজ নিয়ে জানা গেছে, অলেক মিয়া ও তার দুই ছেলে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। অলেক মিয়ার সাথে খলিল মিয়ার পূর্ব বিরোধ রয়েছে। তার উপর খলিল মিয়া অলেক মিয়ার মাদক ব্যবসায় পথের কাটা হয়ে দাড়ানোর কারনে বিরোধ এখন তুঙ্গে। আগুন কে লাগিয়েছে সে বিষয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে ছয়ফুল্লাহ কান্দি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার জানান, বিষয়টি আমি খতিয়ে দেখছি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার শওকত ওসমান বলেন, খোজ নিয়ে সত্যতা মিললে মাদক ব্যবসায়ীদের রেহাই দেওয়া হবে না। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পি,পি,এম মুঠোফোনে এ প্রসঙ্গে বলেন, ‘কোন মাদক ব্যবসায়ীকে রেহাই দেওয়া হবে না’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা