,

নিপুণ-সজল-কণা: এবার তারা বিচারক

news-image

বিনোদন প্রতিবেদক : কণা, সজল ও নিপুণতিনজনই গ্ল্যামার অঙ্গনের প্রিয়মুখ। তবে প্রত্যেকের ক্ষেত্রটা আলাদা। চলচ্চিত্রের নিপুণ, নাটকের সজল আর কণ্ঠশিল্পী কণা। এবার তারা পাশাপাশি বসছেন বিচারকের আসনে।

‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতা নামের একটি রিয়েলিটি শো অনুষ্ঠানে তাদের বিচক্ষণ বিচারকার্যের মাধ্যমেই নির্বাচিত হবেন সেরা প্রতিযোগিরা। আজ (৮ মার্চ) দুপরে আরটিভি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ কথা জানান।

আরও জানান, ডাবর বাংলাদেশ এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভি’র উদ্যোগে দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রীরা শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। একইসঙ্গে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করবেন নিপুণ, সজল ও কণা।

বিচারক হওয়ার প্রতিক্রিয়া সজল বলেন, ‘এবারই প্রথম কোনও রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করছি। করতাম না। করার কারণ, এবারের শো’র পরিকল্পনাটা আমার পছন্দ হয়েছে। মনে হয়েছে এই রিয়েলিটি শো থেকে সত্যিকারের ট্যালেন্ট বের করে আনা সম্ভব হবে।’

বিজয়ী নারী ‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ হিসেবে পাবেন নগদ ১ লাখ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ।

১ম ও ২য় রানারআপ যথাক্রমে আরটিভি’র সংবাদ পাঠিকা এবং একটি এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করতে পারবেন।

এই প্রতিযোগিতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন বিচারক নিপুণ, সজল, কণা ছাড়াও উপস্থিত ছিলেন আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ডাবর বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সঞ্জয় মুনশী, এক্সপ্রেশানস্ লি: এর ডিরেক্টর সৈয়দ আপন আহসানসহ আরও অনেকেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে