সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চা বিরতির পর আবার ব্যাট করছে বাংলাদেশ, ৩৯/০

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম-সৌম্যর ব্যাটে শুরু শ্রীলঙ্কার প্রথম ইনিংসের জবাবে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে ভর করে চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৩১ রান। চা বিরতির পর আবার ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ, সংগ্রহ ৩৭/০। সৌম্য ব্যাট করছেন ১৬ রানে আর তামিম ২১ রানে ব্যাট করছেন।

এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৯৪ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। তরুণ স্পিনার মিরাজের স্পিনেই লেজের দিকে গুটিয়ে যায় লঙ্কানরা। ১১৩ রানে একাই নেন ৪ উইকেট।

মধ্যাহ্ন ভোজ থেকে ফিরেই দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ। ১১৬.২ ওভারে মুস্তাফিজের কাটারে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রঙ্গনা হেরাথ (১৪)। এরপর অবশ্য লাকমল ব্যাটিংয়ে নামলেও দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। যদিও রানের চাকা সচল রাখতে ভূমিকা রাখছিলেন দিলুরুয়ান পেরেরা। কিন্তু ব্যক্তিগত ৫১ রানে তাকেও লেগবিফোরের ফাঁদে ফেলে বিদায় দেন মিরাজ। পরের উইকেটটিতেও ভূমিকা ছিল মিরাজের। সাকিবের বলে উঠিয়ে মেরেছিলেন সান্দাকান। দুর্দান্ত এক ক্যাচ নিয়ে তাকে সাজঘরের পথ ধরান মিরাজ।

এর আগে প্রথম সেশনে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে আরও ১২২ রান ‍যোগ করে স্বাগতিকরা। মধ্যাহ্ন ভোজের আগে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪৪৩।

আর মধ্যাহ্ন ভোজের আগেই আরেক আগ্রাসী নিরোশান দিকওয়েলাকে ফেরান মেহেদি হাসান মিরাজ। তাকে উঠিয়ে মারতে গিয়েছিলেন। কিন্তু শর্ট থার্ড ম্যানে জমা পড়েন মাহমুদউল্লাহর হাতে। দিকওয়েলা বিদায় নেন ৭৫ রানে।

এর আগে দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন কুশল মেন্ডিস ও নিরোশান দিকওয়েলা। এক পর্যায়ে ডাবল সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন দাপট দেখিয়ে খেলা মেন্ডিস। স্কোর যখন ১৯৪, তখন ওভার ‍বাউন্ডারি মেরেই চেয়েছিলেন ডাবল পূরণ করতে। কিন্তু এবার আর রক্ষা পেলেন না বাউন্ডারিতে। মেহেদির বলেই ছক্কা মারতে গিয়ে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৯৪ রানে। উল্টো দিকে তাকে সঙ্গ দেওয়া দিকওয়েলা তুলে নেন হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি।

বিদায় নেওয়ার আগে পঞ্চম উইকেটে এই জুটিতেই আসে ১১০ রান। অবশ্য ৯৫তম ওভারেও একইভাবে আউট হতে পারতেন মেন্ডিস। শুভাশিষের বলে ক্যাচ তুলেছিলেন। হুক করেছিলেন, আর সেই বল বাউন্ডারি পার করে ক্যাচ নেন মুস্তাফিজুর। আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর আগে উইকেট নেওয়ার উদযাপনও করেছিলেন শুভাশিষ। কিন্তু আফসোস সেই ক্যাচটি ছিল ছক্কা!

গতকালকে এই মেন্ডিসকেই তালুবন্দী করেছিলেন লিটন। কিন্তু লেগ নো হওয়ায় বেঁচে যান দাপট দেখিয়ে খেলা এই ব্যাটসম্যান। গলে আগের দিন ৪ উইকেটে ৩২১ রানে দিন শেষ করেছিল স্বাগতিকরা।

বাংলাদেশের পক্ষে বাকি দুই উইকেট নেন মুস্তাফিজুর। একটি করে নেন সাকিব, শুভাশিষ, তাসকিন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি