,

শ্রীলঙ্কা ৪৯৪ রানে অলআউট

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত ৫শ’র আগেই শ্রীলঙ্কাকে অল আউট করতে পেরেছে। মেহেদী রিরাজ, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের বোলিংয়ে ৪৯৪ রানে অল আউট হয়ে যায়। মেহেদী মিরাজ ৪ উইকেট নেন।

এর আগে দ্বিতীয় দিনের সকালটা ভালোমতো শুরু করলেও মিরাজ ঘূর্ণিতে কুপোকাৎ হয়ে আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন কুশাল মেন্ডিস ও নিরোসান ডিকভেলা।

একজন ফিরেছেন ডাবল না পাওয়ার আক্ষেপে ১৯৪ রানে, আরেকজন ফিরেছেন শতক বঞ্চিত হয়ে ৭৫ রানে।

লাঞ্চের আগে মিরাজ ঘূর্ণিতে লংকানদের দুই স্ট্রাইকিং ব্যাটসম্যান ফেরার পর হাল ধরার চেষ্টা করেছিলেন অধিনায়ক রাঙ্গানা হেরাথ ও দিলরুয়ানা পেরেরা।

তবে মোস্তাফিজের অ্যাকশানে হেরাথের ব্যক্তিগত ইনিংসটি বেশি লম্বা হয়নি। মাত্র ১৯ বলে ১৪ রান করেই ফেরেন তিনি।

এরপর পেরেরা এবং সুরাঙ্গা লাকমালে ইনিংস লম্বা করার চেষ্টা করছিল লংকানরা। তবে মোস্তাফিজ ও লিটন দাসের চেষ্টায় বেশিক্ষণ টিকতে পারেননি লাকমাল। দলীয় ৪৮০ আর ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন তিনি।

তবে এর মধ্যে অবশ্য নিজের অর্ধশতক তুলে নিয়েছেন পেরেরা।

বুধবার দ্বিতীয় দিনে ৪ উইকেটে ৩২১ রান নিয়ে খেলতে নামা লংকানদের সংগ্রহ ১২৮ ওভারে ৪৮৯। দিলরুয়ানা পেরেরা ৫১ এবং সুরাঙ্গা লাকমাল ৪ রানে ক্রিজে রয়েছেন।

এখন টাইগার বোলাররা দ্রুত লংকান ইনিংসের সমাপ্তি ঘটানোর চেষ্টায় আছেন। আর লংকান ব্যাটসম্যানরা চাচ্ছেন মেন্ডিসের গড়া রানের পাহাড়ের চূড়াটাকে বড় করতে।

এরআগে প্রথমদিনে শুভাশিস রায়ের বলে শূন্য রানেই জীবন পান মেন্ডিস। সেই থেকে ভোগানো শুরু। পুরোদিন টাইগার বোলারদের ভুগিয়ে দ্বিতীয় দিনের সকালে সেই শুভাশিসের বলেই আবার জীবন পান কুশাল মেন্ডিস। ক্যাচ ধরে সীমানা অতিক্রম করে ফেলেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় জীবন পান মেন্ডিস।

মঙ্গলবার গলে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক রঙ্গনা হেরাথ। ইনিংসের শুরুতেই উইকেট পেয়ে ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন টাইগার পেসার শুভাশিস রায়। স্কোরবোর্ডে ১৫ রান উঠতেই লংকান ওপেনার উপুল থারাঙ্গাকে বোল্ড করেন শুভাশিস। তার পরের বলটা মেন্ডিসের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বোলিংয়ের সময় পা দাগের বাইরে পড়েছে -নো বল! পরে আসেলা গুনারত্নের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ১৯৬ রানের জুটি। মেন্ডিস-গুনারত্নের ৪৩ ওভার স্থায়ী জুটি ভেঙে টাইগারদের জন্য কিছুটা হলেও স্বস্তি আনেন তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থাকতে আউট হয়েছেন গুনারত্নে। এদিন টেস্টে ফিরেই নিজের ও দলের জন্য প্রয়োজনীয় উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দিনেশ চান্দিমালকে (৫) মেহেদী হাসান মিরাজের তালুবন্দি করান তিনি। উইকেট পেয়েছেন মিরাজ নিজেও। দিমুথ করুনারত্নকে সাজঘরে পাঠান মিরাজ। ৭৬ বল খেলা এই ওপেনার মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরার আগে করেন প্রয়োজনীয় ৩০ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে