,

নাসিরনগর ডিগ্রী কলেজে অভিভাবকদের মতবিনিময় সভা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে আজ বুধবার কলেজ চত্বরে শিক্ষার্থীদের মা-বাবা-অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীরের সভাপতিত্বে প্রভাষক প্রার্থ প্রতীম সৌমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও গোর্কণ ইউপি চেয়ারম্যান মোঃ হাছান খান, পরিচালনা কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী, পরিচালনা কমিটির সদস্য মনির হোসেন মাষ্টার। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক মোঃ আবদুল হক,সহকারী অধ্যাপক জামিল ফোরকান,প্রভাষক লুৎফুর হায়দার,অভিভাবক হুমায়ুন রেজা চৌধুরী,মাহবুবুর রহমান,বসির আল হেলাল প্রমূখ। সভায় কলেজের শিক্ষার মনোন্নয়নের লক্ষে সকল শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিত এবং নিয়মিত পাঠদান ও কলেজের সকল নিয়ম-কানুন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় কলেজের শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা