,

কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসি

news-image

রামপুরা থানার সাবেক কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় ৫ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া নূরে আলম ও মাসুদ মিয়া নামের দুই আসামিকে ঘটনাস্থল পাহাড়া দেওয়ায় ১০ বছরের কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর দুই আসামি মোসা. সেলিনা ও মোসা. নূর জাহানকে ডাকাতদের সহযোগীতা করায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমান অনদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সর্দার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।  এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশুলি  মাহফুজুর রহমান লিখন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ড পাওয়া ৫ আসামি হলেন- মো. নাসির, মো. রাসেল তালুকদার, মো. আমির হোসেন, মো. সোহেল রানা এবং মো. রুস্তম। তাদের মধ্যে রুস্তম পলাতক আছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০১৫  সালের ১ মার্চ রাত ১২টার দিকে রামপুরা থানার কর কমিশনার আবু তাহের রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। ৩৪৭, পূর্ব রামপুরা, টিভি রোড বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের গ্রিল কেটে আসামিরা ঘরে প্রবেশ করেন। তারা আবু তাহের ও তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয় হাত পা বেঁধে ফেলেন। এরপর তারা নিহতের স্ত্রীর কাছ থেকে আলমারির চাবি নিয়ে সেখান থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যান। ডাকাতি শেষে আসামিরা যাওয়ার সময় আবু তাহেরের কবজির রগ কেটে দেন। পরে তাকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরের দিন ২ মার্চ নিহতের ছেলে এটিএম আরিফুল হক রামপুরা থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা গত বছরের ৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। এ মামলায় ৪৩ জনের সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা