,

আখাউড়া বন্দর দিয়ে মাছ রফতানি তৃতীয় দিনেও বন্ধ

news-image

নিজস্ব প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাজার থেকে সংগ্রহ করা মাছে ফরমালিনের অস্তিত্ব পেয়েছে সেদেশের সংশ্লিষ্ট একটি সংস্থা। আর এ কারণে প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানিতে। এ অবস্থায় গত সোমবার থেকে আগরতলায় অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ করা হয়েছে। তবে মাছ ছাড়া বাকি সবপণ্য রফতানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। জানা গেছে, সম্প্রতি আগরতলার বিভিন্ন বাজার থেকে ৪০টি মাছ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। পরে এসব মাছ পরীক্ষা করে ১১টিতে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু ফরমালিন পাওয়া মাছগুলো যে বাংলাদেশ থেকে যাওয়া মাছ তা নিশ্চিত নয়। সমস্যা এড়াতে ভারতীয় কাস্টমস বাংলাদেশের ব্যবসায়ীদেরকে মাছ রফতানি না করতে বলেছেন। একই সঙ্গে বাংলাদেশের কাস্টমসের সঙ্গেও তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূঁইয়া বলেন, সম্প্রতি দেশের কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি হওয়া মাছে ফরমালিন পেয়েছে সেখানকার ব্যবসায়ীরা। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি বন্ধ রেখেছেন। আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানি হওয়া মাছে কোনো ফরমালিন না পাওয়া সত্ত্বেও ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি করতে অনীহা প্রকাশ করায় গতকাল সকাল থেকে মাছ রফতানি বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ভারতীয় কর্তৃপক্ষের আপত্তির কারণে বাংলাদেশের ব্যবসায়িরা হয়তো মাছ রফতানি বন্ধ রাখবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে