,

মানব পাচার চক্রের ২৪ ‘সদস্য’ আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সন্দেহভাজন ২৪ সদস্যকে আটক করার তথ্য জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

আজ বুধবার সকালে র‍্যাব-৩-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, আটক হওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য। তাঁদের কাছ থেকে মুক্তিপণের ছয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও জাল ভিসা তৈরির সরঞ্জাম।

একই খুদে বার্তায় জানানো হয়, অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে রাজধানী থেকে ১০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে পাচার হওয়া লিবিয়াফেরত ২৭ ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানাতে সাংবাদিকদের ব্রিফ করবে র‍্যাব।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের