বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে যুবলীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় উত্তেজনা

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা যুবলীগের পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দলটির উপজেলা শাখার দুটি পক্ষ। এ নিয়ে শাহজাদাপুরে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, ২০১২ সালের মার্চ মাসে তৎকালীন উপজেলা যুবলীগ শেখ মো. দেলোয়ার হোসেনকে সভাপতি এবং আকিল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের শাহজাদাপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কমিটি গঠন করেন। গত ১৪ই ফেব্রুয়ারি উপজেলা যুবলীগের বর্তমান কমিটির সভাপতি আশারফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়া ওই কমিটি বিলুপ্তি করে। তারা গত ২০শে ফেব্রুয়ারি আকিল উদ্দিনকে আহ্বায়ক ও আলী হায়দারসহ পাঁচ জনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে। উপজেলা যুবলীগের সভাপতি সম্পাদকের করা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেন জ্যেষ্ঠ সহসভাপতি আল এমরান, যুগ্ম সম্পাদক জিয়াউল হক ও সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম। তারা গত সোমবার সন্ধ্যায় শেখ মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং ইকবাল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যের আরেকটি কমিটি ঘোষণা করেন। উপজেলা যুবলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কমিটি নিয়ে শাহজাদাপুরে উত্তেজনা বিরাজ করছে। মো. দেলোয়ার হোসেন বলেন উপজেলা যুবলীগের আংশিক (পাঁচ জনের) কমিটি গঠন করা হয়েছে দুই বছর আগে। যেখানে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি নাই সেখানে তারা কী করে আমাদের কমিটি বাতিল করতে পারে। যাদের নিয়ে ইউনিয়ন যুবলীগের কমিটি করেছে তাদের একজন ছাড়া বাকিরা কখনোই যুবলীগের  রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আমরা এ কমিটি মানি না। আকিল উদ্দিন বলেন উপজেলা কমিটির সভাপতি সম্পাদক আমাদের অনুমোদন দিয়েছেন। তারা আমাদেরকে উপযুক্ত মনে করেই দায়িত্ব দিয়েছে। আমরা মাঠে অছি, মাঠে থাকবো। জ্যেষ্ঠ সহসভাপতি আল এমরান ও সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম বলেন, উপজেলা কমিটি কখনোই জেলা কমিটির পরামর্শ ও অনুমতি ছাড়া ইউপি কমিটি বিলুপ্তি করতে পারে না। তাই শাহজাদাপুর ইউপির কমিটি বিলুপ্ত করা বা নতুন কমিটি গঠন করা আমরা মেনে নিতে পারি না। তাই আমরা পাল্টা কমিটি দিয়েছি।

উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ উদ্দিন বলেন ইউনিয়ন যুবলীগের কমিটির অনুমোদন দেন উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক। এতে অন্য কারো স্বাক্ষরের প্রয়োজন নেই। এখন যারা শাহজাদাপুর ইউনিয়ন শাখার আরেকটি কমিটির অনুমোদন দিয়েছেন বলে শুনলাম, তারা গঠনতন্ত্র অনুসারে তা করতে পারেন না। আমাদের কমিটিই বৈধ।

 

 

মানবজমিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ