,

খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় আজ

news-image

সিলেটের কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় আজ। আলোচিত এই মামলার আসামি বদরুলের সর্ব্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বদরুলের অব্যাহতি আশা করছেন।
গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে ফেরার পথে খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করেন বদরুল। প্রাথমিক চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। এরপর চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করার পর কয়েক দফা অস্ত্রোপচার হয়। কিছুটা সুস্থ হলে পাঠানো হয় সাভারের সিআরপিতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার নৃশংস চিত্র। ঘটনার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ হয়। ঘটনার দিনই বদরুলকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরদিন তাকে আসামি করে মামলা করেন খাদিজার চাচা।
গেলো ৮ নভেম্বর বদরুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। ২৪ ফেব্রুয়ারি সিআরপি থেকে বাড়িতে ফেরেন খাদিজা। ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্য দেন আদালতে। এরই মধ্যে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আশা আসামী বদরুলের সর্বোচ্চ সাজা কার্যকর হবে। অন্যদিকে আসামির আইনজীবীর আশা বদরুলকে অব্যাহতি দেবে আদালত।
এর আগে পয়লা ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর হয় এই মামলা। ৫ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ঘোষণা করেন বিচারক। ইনডিপেন্ডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের